জাতীয়

দেশের পথে ১১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব করোনা মহামারি সংক্রমণের মধ্যেই যুক্তরাষ্ট্রে আটকেপড়া ১১২ বাংলাদেশি বিমানের বিশেষ একটি ফ্লাইটে করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

ফ্লাইটটি রোববার (৭ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে দেশে আসা এটি দ্বিতীয় ফ্লাইট। পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়।

এছাড়া নিউইয়র্কের ঢাকাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বার্তায় বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় আরো জানানো হয়, কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি কিউআর ৩৪৫৮ স্থানীয় সময় ৬ জুন সকাল ৯টায় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে কাতারের দোহা হয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা করে।

দেশে ফেরত আসা যাত্রীদের জন এফ কেনেডি বিমানবন্দরে বিদায় জানান নিউইয়র্কের ঢাকাস্থ কনস্যুল জেনারেল সাদিয়া ফয়েজুন্নেসা।

এর আগে গত ১৭ মে যুক্তরাষ্ট্রে আটকাপড়া ২৪২ বাংলাদেশিকে দেশে ফেরার সুযোগ করে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা