জাতীয়

এডিপিতে গুরুত্ব পাচ্ছে পাঁচ মেগা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক:

এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বেশি প্রাধান্য পেয়েছে পাঁচটি মেগা প্রকল্প। এর মধ্যে বেশি বরাদ্দ দেয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে।

সরকারের এই পাঁচটি প্রকল্পে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৭৩ কোটি টাকা। যা পুরো এডিপির ১৯ শতাংশ।

অন্য চার প্রকল্পের মধ্যে রয়েছে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্প। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ৬শ’ ৯১ কোটি টাকা বরাদ্দ আছে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে।

গত ১৯ মে আগামী অর্থবছরের (২০২০-২১) জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করে সরকার।

২০২০-২১ অর্থবছরের এডিপিতে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে ৩ হাজার ৬৮৪ কোটি টাকা, মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩ হাজার ৬৭০ কোটি টাকা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণে (থার্ড টার্মিনাল নির্মাণ) ২ হাজার ৮শ ৯৯ কোটি টাকা, বঙ্গবন্ধু রেলসেতু প্রকল্পে ২ হাজার ৭শ’ ৪৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

জানা গেছে, এই পাঁচ মেগা প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রকল্প রয়েছে দুটি। আর তিনটি রয়েছে অবকাঠামো প্রকল্প। এছাড়া একশ’ এর বেশি প্রকল্পে অল্প পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আগামী অর্থবছরের এডিপির আওতায় মোট এক হাজার ৫৮৪টি প্রকল্প রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ৪৫৭টি এবং কারিগরি সহায়তা প্রকল্প ১২৭টি। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার প্রকল্প সংখ্যা ৮৯টি। চলতি বছর প্রকল্পের সংখ্যা ছিল এক হাজার ৭০০টি।

জানা গেছে, করোনার সংক্রমণ রোধ এবং অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় আগামী অর্থবছরের জন্য এডিপিতে স্বাস্থ্য খাতে নতুন এবং পুরনো প্রকল্পে মোট ১৩ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জানা গেছে, আগামী অর্থবছরে পদ্মাসেতু প্রকল্পে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গত এপ্রিল মাস পর্যন্ত প্রকল্পের ৭৯ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি অর্থবছরে ৫ হাজার ৩৭১ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও পরে কমিয়ে ৪ হাজার কোটি টাকা করা হয়েছে। আগামী বছর জুন মাসে প্রকল্পটি শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণ প্রকল্পটির জন্য এবারের এডিপিতে বরাদ্দ দেয়া হয়েছে ৪ হাজার ৩শ’ ৭০ কোটি টাকা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা