জাতীয়

বিশ্বব্যাংক ৩৫ মিলিয়ন ডলার দিচ্ছে রোহিঙ্গাদের

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গাদের ৩৫ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করছে ডব্লিউএফপি।

৫ জুন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশ্বব্যাংক থেকে যে ১৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দেয়া হচ্ছে, এই অনুদান তারই একটা অংশ।

রোহিঙ্গাদের কাজের সুযোগ সৃষ্টি ও কমিউনিটিভিত্তিক সেবার কাজে এই ৩৫ মিলিয়ন বা তিন কোটি ৫০ লাখ মার্কিন ডলার (২৯৭ কোটি ৩০ লাখ টাকা) ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে কোভিড-১৯ বিষয়ক মানবিক সাড়াদানের অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে সাত লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা।

এ প্রকল্পের ফলে প্রায় ৪০ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিবারের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে ক্যাম্পের অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য বনায়নসহ মানুষের জন্য প্রবেশপথ ও পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কাজ করা হবে।

কোভিড-১৯-এর কারণে বিভিন্ন বিধিনিষেধ শেষ হওয়ার পর এই প্রকল্পের আওতায় ক্যাম্পে অত্যন্ত ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ বৃদ্ধি করা হবে ও সামাজিক সুসংগতি বৃদ্ধির লক্ষ্যে তরুণদের জন্য স্বেচ্ছাসেবী ভিত্তিক কাজের সুযোগ সৃষ্টি করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া ৬০ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো ও সামাজিক সহনশীলতা বৃদ্ধি করা, স্বল্পমেয়াদি কমিউনিটি সেবাদান, স্বেচ্ছাসেবী সহায়তা ও প্রশিক্ষণ কোর্স দেয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হবে এ প্রকল্পের মাধ্যমে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা