জাতীয়

ছুটির মধ্যেই বসছে সংসদীয় কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে অবস্থানরত প্রবাসীদের করোনা পরিস্থিতি পর্যালোচনা এবং সংক্রমণ প্রতিরোধে করণীয় ঠিক করতে সাধারণ ছুটির মধ্যেই রবিবার (১৭ মে) বৈঠকে বসছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বিকাল ৩টায় সংসদ ভবনে বৈঠক ডেকেছেন।

করোনার সংক্রমণ রোধে সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। গত ২৬ মার্চ থেকে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত কোনও সংসদীয় কমিটির বৈঠক হয়নি। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ১৮ এপ্রিল সংসদের ৭ম অধিবেশন বসে সংক্ষিপ্ত সময়ের জন্য। যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।

ফারুক খান জানান, সংসদ নেতা ও স্পিকারের সঙ্গে আলোচনা করেই বৈঠক ডেকেছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনেই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিটির সদস্যদের ব্যক্তিগত সহকারীদের আনতে পারবেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানিয়ে দেয়া হয়েছে, শুধুমাত্র কার্যসূচির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন সেখানে।

সংসদ সচিবালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের কি কি সেবা দিচ্ছে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

এছাড়া জাপান ও রুমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত বৈঠকে উপস্থিত থেকে তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা