জাতীয়

ধান উৎপাদনে ইন্দোনেশিয়াকে হটিয়ে তৃতীয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে কয়েক বছর ধেরেই ধান উৎপাদন ভালো হচ্ছে। ধারাবাহিকভাবে উৎপাদন বাড়তে থাকায় এবার ইন্দোনেশিয়াকে টপকে ধান উৎপাদনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। এতদিন ধরে চীন ও ভারতের পরই তৃতীয় স্থান দখল করে ছিলো ইন্দোনেশিয়া। এবার ইন্দোনেশিয়াকে টপকে সেই জায়গাটি দখল করে নিচ্ছে বাংলাদেশ।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ)বলছে, চলতি ২০১৯-২০ অর্থবছরে দেশে ধান উৎপাদন ৩ কোটি ৬০ লাখ টন ছাড়িয়ে যাবে। এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ ধান উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া টপকে যাবে বাংলাদেশ।

এ বছর তিন মৌসুমেই ধান উৎপাদন বেড়েছে। চলতি বোরো মৌসুমে উৎপাদন বাড়বে সাড়ে চার লাখ টন। চলতি অর্থবছরে আমন মৌসুমে রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। আউশ মৌসুমেও বৃদ্ধি পেয়েছে উৎপাদন।একই অর্থ বছেরের তিন মৌসুমে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বাড়ার সম্মিলিত ফলাফলই শীর্ষ তিনে উঠে আসার মূল কারণ বলে জানা গেছে।

ইউএসডিএর প্রতিবেদন বলছে, ২০১৯-২০ অর্থবছরে সারাবিশ্বে ধানের উৎপাদন ছাড়াবে ৫০ কোটি ২০ লাখ টন। যা গত অর্থবছরের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি। এর মধ্যে চীন উৎপাদন হয় সবচেয়ে বেশি ১৪ কোটি ৯০ লাখ টন। চীনের পরই পাশের দেশ ভারতের অবস্থান। ভারত চাল উৎপাদন হয়েছে ১১ কোটি ৮০ লাখ টন। এরপরই ৩ কোটি ৬০ লাখ টন উৎপাদন নিয়ে তৃতীয় অবস্থানে উঠে আসবে বাংলাদেশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা