জাতীয়

১৫ মে’র মধ্যে নতুন চিকিৎসকদের যোগ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক:

সদ্য নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসককে আগামী ১৫ মের মধ্যে কর্মক্ষেত্রে যোগ দিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন চিকিৎসকদের রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত চিকিৎসকরা করোনা ডেডিকেটেড হাসপাতাল ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন। চাকরিতে যোগদানকৃত চিকিৎসকদের ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা তার পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নিবেন না এবং কোনো যৌতুক দিবেন না মর্মে অঙ্গীকার নামা সম্পাদন করতে হবে যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময় জমা না দিয়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।

সরকারি চাকরিবিধি অনুযায়ী সকল স্থাপনার (স্ত্রীর সম্পত্তিসহ) বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করোনা পরে সময় অবশ্যই অধিদপ্তরে পাঠাতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের সংযুক্ত কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের যোগদান করবেন।

এর আগে গত ৩০ এপ্রিল করোনাভাইরাসে চিকিৎসার গতি বাড়াতে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওইদিন দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগের সুপারিশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা