জাতীয়

লন্ডন থেকে ১৩০ শিক্ষার্থী ফিরছে সোমবার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় আগামী সোমবার (১১ মে) লন্ডন থেকে ১৩০ বাংলাদেশি শিক্ষার্থী ফিরবেন।

রবিবার (১০ মে) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে এসব শিক্ষার্থীরা ১১ মে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন।

লন্ডন হাইকমিশনের অনুরোধে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ এয়ার ফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে এই বিশেষ ফ্লাইট ছাড়বে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

শিক্ষার্থীদের ফেরানোর বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিমানবাহিনীর সহযোগিতায় এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে ২০০ শিক্ষার্থী ফিরে যাওয়ার জন্য বুকিং দিলেও তারা অনেকেই শেষ মুহূর্তে তা বাতিল করেন। দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকার ভয়ে তারা অনেকেই বুকিং বাতিল করেছেন। তবে ফিরে যাওয়ার আগে আমরা হাইকমিশন থেকে এসব শিক্ষার্থীকে হেলথ সার্টিফিকেট দিয়েছি। সে কারণে দেশে ফিরে এসব শিক্ষার্থীরা সরাসরি হোম কোয়ারেন্টিনে থাকতে পারবেন। একইসঙ্গে ঢাকা থেকে লন্ডনে ফেরার পর সব যাত্রীকেই হাইকমিশনের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা