জাতীয়

ভারতে আটকে পড়াদের ফিরিয়ে আনতে আরো ৯টি বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক:

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য আরো ৯টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

৫ মে মঙ্গলবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিল্লি, কলকাতা ও মুম্বাই মিশনের সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী সপ্তাহে চারটি বিশেষ ফ্লাইটে ব্যবস্থা করা হয়েছে।

কলকাতা থেকে ১০ মে, দিল্লি থেকে ১৪ মে , মুম্বাই থেকে ১২ মে ও বেঙ্গালুরু থেকে ১৩-১৫ মে চারটি ফ্লাইটে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন।

তবে বাংলাদেশ বিমানের এসব ফ্লাইটের তারিখ সামান্য পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়।

এদিকে যাত্রী সংখ্যা ও অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে আগামী ৮-১০ মে, ১৩ ও ১৪ মে চেন্নাই থেকে ইউএস-বাংলা ৫টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। দেশে ফিরতে আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ইতিমধ্যে দুই দফায় ভারতে আটকে পড়া দুই হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

দিল্লির হাইকমিশন জানায়, মঙ্গলবার ভারতের দিল্লি থেকে আরো ১২৮ জন বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন। এছাড়াও লকডাউনের পর স্থলসীমান্ত দিয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

এদিন দিল্লি থেকে সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ২৬ জন বাংলাদেশি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা