জাতীয়

লাইফ সাপোর্টে হাবিবুর রহমান মোল্লা এমপি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

৫ মে মঙ্গলবার রাতে হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমানের স্ত্রী তানিয়া রাহিম এ তথ্য জানান।

তানিয়া রাহিম জানান, তার শ্বশুরের মৃত্যুর যে কথা ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়। তাকে রাজধানীর একটি নামকরা বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাবিবুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বয়সজনিত বিভিন্ন জটিলতায় অসুস্থ হয়ে পড়লে এই সংসদ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার প্রেসার ওঠা-নামা করছে। তিনি এখনও জীবিত আছেন।

১৯৯৬ সালে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হাবিবুর রহমান মোল্লা। ২০০১ সালের সাধারণ নির্বাচনে ওই আসন থেকে হারলেও নির্বাচন কমিশনের সীমা পুননির্ধারণের কারণে তার এলাকা ঢাকা-৫ আসন হয়ে যায়।

পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি টানা তিনবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বড় ছেলে মশিউর রহমান সজল মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা