জাতীয়

গণমাধ্যমকে সহজ শর্তে ঋণ দেয়ার প্রস্তাব এফবিসিসিআইর

নিজস্ব প্রতিবেদক:

দেশের সব গণমাধ্যমের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের প্রস্তাব করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।।

৪ মে সোমবার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ৫ এপ্রিল শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সক্ষমতা অক্ষুন্ন রাখা এবং শিল্প কারখানায় জনবলকে কাজে বহাল রাখার প্রয়োজনে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সুবিধা প্রবর্তণের জন্য ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ/বিনিয়োগ প্রদান প্রক্রিয়া যাতে সহজ ও সাবলীল হয় সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাবনা পেশ করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

এফবিসিসিআই সভাপতি বলেন, চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সুবিধা যাদের জন্য প্রযোজ্য তাদের মধ্যে সিএমএসএমই উদ্যোক্তাদের বেশিরভাগ প্রতিষ্ঠানের অবকাঠামো এবং ব্যাংকারদের সাথে সম্পর্ক অন্যান্যদের তুলনায় অনেক কম। ফলে এই সমস্ত উদ্যোক্তাদের ক্ষেত্রে যদি স্বাভাবিক অবস্থার মানদণ্ড নিরীক্ষা, আর্থিক বিবরণী, আইসিআরআরএস পর্যালোচনাপূর্বক উদ্যোক্তা নির্বাচন করা হয় তাহলে অনেক উদ্যোক্তা যোগ্যতা হারাবে এবং ঋণও বিনিয়োগ সুবিধা থেকেও বঞ্চিত হবে।

অন্যদিকে ঋণ ও বিনিয়োগের পরিমাণ নির্ধারণ ও চাহিদার সাথে সমন্বয় না হলে তার ফলাফলও কাঙ্খিত হবে না’। তিনি বলেন, মিডিয়া, সংবাদপত্র, টিভি, ট্রাক, কার্গো, লঞ্চ ইত্যাদির ক্ষেত্রে এবং ব্যাকওয়ার্ড রফতানির ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের বেতনের ব্যাংক তালিকার ভিত্তিতে ও সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী এই ঋণ/বিনিয়োগ সুবিধা কোনো রকম জটিলতা ছাড়া প্রদানের দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এ নেতা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা