জাতীয়

৬মে থেকে বাজারে আসছে মানবজমিন

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে সাময়িকভাবে ছাপানো বন্ধ হলেও আবারও বাজারে আসছে দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা মানবজমিন।

আসছে ৬ মে বুধবার থেকে বাজারে পাওয়া যাবে পত্রিকাটি। এতদিন শুধু অনলাইন সংস্কার চালু ছিল পত্রিকাটির।

এ বিষয়ে অনলাইনে দেয়া এক বিবৃতিতে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, বর্তমান বিশেষ সংকটময় পরিস্থিতিতেও আমরা আবার মুদ্রণ সংস্করণে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিংহভাগ কর্মীই বাড়িতে থেকে কাজ করবেন। আগামী ৬ মে বুধবার থেকে ফের বাজারে পাওয়া যাবে মানবজমিন।

এ বিষয়ে জানতে চাইলে পত্রিকাটির সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ বলেন, করোনাভাইরাসের কারণে এতদিন আমরা শুধু অনলাইন চালু রেখেছিলাম। এখন সরকার অনেক বিষয়েই শিথিল করেছে। এজন্য আমরা পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। তবে সীমিত আকারে পত্রিকা বের হবে।

এর আগে, গত ২৭ মার্চ থেকে ছাপানো বন্ধ রয়েছে পত্রিকাটি। তবে অনলাইনে সচল ছিল।

মানবজমিন ছাড়াও ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট, বাংলা পত্রিকা আলোকিত বাংলাদেশ ও দৈনিক দিনকালের ছাপানোর কাজও বন্ধ রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা