জাতীয়

নিয়োগ পাচ্ছেন ৭ হাজার ডাক্তার-নার্স

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিকমহামারি করোনাভাইরাসে সংক্রমণ মোকাবিলায় দেশে চিকিৎসার গতি বাড়াতে দ্রুত ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি)।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই নিয়োগের চূড়া্ন্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে পিএসসির একাধিক সূত্র জানিয়েছে।

দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পরপরই চিকিৎসা সেবা বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। এ জন্য ৩৯তম বিশেষ বিসিএস থেকে এই চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর পিএসসিও দ্রুত কাজ শুরু করে। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ৩৯তম বিশেষ বিসিএস থেকে নতুন চিকিৎসক নেওয়ার পক্ষে মত দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেয়।

এ ছাড়া সরকার যে ৬ হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা বলছে, এর দায়িত্বও পিএসসিকে দিয়েছে। পিএসসি জানায়, ২০১৮ সালের নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে। সূত্র বলছে, সেই তালিকাও আজ প্রকাশ করা হতে পারে।

করোনা সংক্রমণের চিকিৎসায় চিকিৎসক সংকটের কারণে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকার।

এ পরিস্থিতি মোকাবিলার জন্য নতুন ২ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা