জাতীয়

একান্ত বাধ্য না হলে দেশে আসবেন না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

একান্ত বাধ্য না হলে বাংলাদেশি প্রবাসীদের বিদেশেই থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

২৯ এপ্রিল বুধবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জরুরি স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেয়ার জন্য প্রবাস বন্ধু কল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রবাসী বাংলাদেশিদের বলেন, আপনারা এখন যে যে দেশে অবস্থান করছেন, যতদিন পারেন সেখানেই থাকুন। নিতান্ত বাধ্য না হলে সেখানেই থাকুন। এসব দেশে অবস্থা ভালো হলে চাকরির সুযোগ হবে। তবে কেউ যদি একান্তই ফিরে আসতে চান, তাদের ফিরিয়ে আনতেও আমরা প্রস্তুত।

ড. মোমেন বলেন, প্রবাসীরা যেন একজনও না খেয়ে মারা যান, সেজন্য আমরা সাহায্য দিচ্ছি। আমরা এ বিষয়ে সহায়তা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, প্রবাসীদের জন্য বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের পরামর্শ দিতে আমরা চিকিৎসক পুল করেছি। সৌদি আরবেও করা হয়েছে। লন্ডন ও নিউইয়র্কেও করা হয়েছে। আপনারা এই পুল থেকে সেবা নিতে পারেন।

প্রবাস বন্ধু কল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রমুখ অংশ নেন।

এসময় ড. মোমেন করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা