জাতীয়

করোনায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় একজন পুলিশ সদস্য মারা গিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই পুলিশ সদস্য মারা যান।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আইইডিসিআর পুলিশকে জানিয়েছেন, ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পদস্থ কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, কয়েক দিন আগে জসিম উদ্দিনের শরীরের করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। নমুনার ফলাফল আসার পর তাকে পুলিশ হাসপাতালের করোনা ওয়ার্ডে নেওয়ার কথা ছিল।

কিন্তু গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর জানা যায়, তার নমুনায় করোনা পাওয়া গেছে।

করোনায় আক্রান্ত মৃত কনস্টেবলের নাম জসিম উদ্দিন (৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তার সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তাঁর অবস্থা ভালো।

ডিএমপির করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। আজ সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮১। এর মধ্যে ১২ জন নারী সদস্য। এ রোগে আক্রান্ত সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশের শরীরে করোনার কোনো লক্ষণই নেই। আক্রান্ত পুলিশ সদস্যরা মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ ছাড়াও পরিবহন, প্রটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ ২২টি বিভাগে কর্মরত।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা