জাতীয়
করোনা সংকট

সাড়ে ১১ কোটি টাকা দেবে কোকা-কোলা

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পরিস্থিতিতে করোনাভাইরাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১১ কোটি ৫০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোকা-কোলা বাংলাদেশ।

২৮ এপ্রিল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসরকারি সেবা সংস্থা কেয়ার বাংলাদেশ এর সঙ্গে যুক্ত হয়ে কোকা-কোলা এটি বাস্তবায়ন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে এই অর্থ দিয়ে সারা দেশে প্রায় ৫০ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। শুধু তা-ই না, স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও স্বাস্থ্য কিট সরবরাহের মাধ্যমে বহুজাতিক এই কোম্পানি দেশের স্বাস্থ্য অবকাঠামো মজবুত করার চেষ্টা করছে।

এছাড়া, ডাক্তার, নার্স, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে তাদের কাজ ঠিকমতো করতে পারে, সেই লক্ষ্যে তাদের পানির প্রয়োজন মেটানোর প্রয়াস নিয়েছে কোকা-কোলা কোম্পানি।

এ বিষয়ে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাজোরিয়া বলেন, আমরা একটি সংকটকালীন অবস্থার মধ্যে রয়েছি। এ সময়ে যারা আমাদের সুরক্ষা দিতে কাজ করছেন, তাদের ধন্যবাদ জানাই। আমরা এই যুদ্ধে সবাই একসঙ্গে আছি।

তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, এই সমস্যা থেকে বের হয়ে আমরা আরও শক্তিশালী একটি জাতিতে পরিনত হবো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা