জাতীয়
করোনা পরিস্থিতি

দোকান খোলার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটিতে রাজধানীতে নিত্যপণ্যের দোকান খোলার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিভিন্ন পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো এখন থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে হোটেল/রেস্তোরাঁয় ইফতার সামগ্রী বিক্রির অনুমতি দিয়েছে ডিএমপি। তবে ফুটপাতে ইফতারি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএমপি থেকে বলা হয়েছে, 'ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। সম্মানিত নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন। তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।'

এছাড়া ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁগুলো মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবে। তবে কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। রাজধানীবাসী ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না। তাছাড়া ইফতারি বিক্রি এবং ক্রেতাকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভুত এ সংকট মোকাবেলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

দেশে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা