জাতীয়

ডা. জাফরুল্লাহকে নার্স সংগঠনের হুমকি

নিজস্ব প্রতিবেদক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বেসরকারি এক টেলিভিশনে টকশোতে নার্সদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন- এমন অভিযোগ তুলেছে আওয়ামী লীগ সমর্থিত নার্সদের তিনটি সংগঠন।

২৫ এপ্রিল শনিবার রাতে স্বাধীনতা নার্সেস পরিষদ, সোসাইটি অব নার্সেস সেফটি অ্যান্ড রাইটস ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।

এতে উল্লেখ হয়, ২৫ এপ্রিল রাতে একটি টক-শোতে তিনি বলেছেন, ‘নার্সদের দ্বিতীয় শ্রেণির অফিসার পদমর্যাদা দেওয়া ঠিক হয়নি। নার্সরা ঠিকমতো কাজ করে না। এজন্য নার্সরা করোনায় আক্রান্ত হচ্ছে না।

এদিকে সংগঠনগুলোর পক্ষ থেকে বিবৃতিতে বলেছেন, নার্সরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড অফিসার এবং তাদের নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী নার্সদের কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেন। কিন্তু ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরেই বার-বার নার্সদের নিয়ে নানা কটূক্তি করে আসছেন। যা নার্সদের জন্য চরম মানহানিকর।

স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দিয়েছেন। নার্সদের নিয়ে কটূক্তি করার অধিকার তার নেই। করোনার এই সময় এমন বক্তব্য এদেশের নার্সদের সেবা কাজে নিরুৎসাহিত করবে। অবিলম্বে ডা. জাফরুল্লাহকে নার্স সমাজসহ গোটা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে বাংলাদেশের নার্সরা তাকে কঠোরভাবে দমন করতে বাধ্য হবে।

বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির মহাসচিব আনোয়ার হোসেন বাবু জানান, ডা. জাফরুল্লাহ বার বার নার্সদের নিয়ে উস্কানিমূলক কথা ও কটূক্তি করে আসছেন। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

সোসাইটি অব নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ বলেছেন নার্সরা কাজ করে না বলে করোনায় আক্রান্ত হয় না। কিন্তু বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সেবা দিতে গিয়ে দেশে প্রায় ২২০ জন নার্সও আক্রান্ত হয়েছে। ৩০০ জন নার্স কোয়ারেন্টিনে আছেন।

এই মুহূর্তে তার বক্তব্য প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয় নার্সদের এই তিন সংগঠনের নেতারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা