জাতীয়

মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, পাঁচ জন নার্স ও দুই কর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হওয়ায় আজ (১৪ এপ্রিল) থেকে হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালটি দুপুরে লকডাউন করা হয়েছে। বর্তমানে কোনও রোগী নেই হাসপাতালটিতে। ধারণা করা হচ্ছে জরুরি বিভাগ থেকে আক্রান্ত হয়েছেন তারা।

হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ জানান,জরুরি বিভাগে জ্বর, সর্দি ও কাশির রোগীদের সেবা দেয়া হতো। সেখানকার দুই জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে নার্স ও কয়েকজন স্টাফের টেস্ট করে তাদেরও পজিটিভ পাওয়া যায়।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষায় রিপোর্ট পজেটিভ হলে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরকে জানানো হয়। তারা হাসপাতাল লকডাউনের পরামর্শ দেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে হাসপাতাল লকডাউন করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা