জাতীয়

৩০ এপ্রিল পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা স্থগিত   

কূটনৈতিক প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যে কোনো বিদেশি নাগরিকের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

একই সময় পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত রাখার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

গত ১২ এপ্রিল রবিবার ঢাকায় সকল বিদেশি মিশনে এই তথ্য পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। এবার তা আরও ১৫দিন বাড়ানো হলো।

বাংলাদেশে থাকা সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘের দফতর সমূহ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে রবিবার এ নোট ভারবাল পাঠানো হয়েছে।

বিদেশি মিশনগুলোতে পাঠানো সরকারের এই চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকল দেশের যাত্রীদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ।

পাশাপাশি বিদেশি নাগরিক যাদের বৈধ ভিসা রয়েছে বা নতুন ভিসার জন্য আবেদন করেছেন, এমন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের জন্য ৭২ ঘণ্টার ভেতরের মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। যাতে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নন এবং এ ধরনের কোনো লক্ষ্যণও নেই সে বিষয়টি উল্লেখ থাকতে হবে।

বাংলাদেশে প্রবেশ করা মাত্রই বিমানবন্দর বা সমুদ্র বন্দর বা স্থল বন্দরে এই মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। চিঠিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত এমন দেশ থেকে যারা আসবেন বাংলাদেশে প্রবেশের পর তাদের দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে। তারা হোম কোয়ারেন্টিনে নাকি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন সে সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষ নেবে।

যারা হোম কোয়ারেন্টিনে থাকবেন আইন-শৃংক্ষলা বাহিনী তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশে কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত কূটনৈতিক, কর্মকর্তা, পাসধারীরা এবং তাদের পরিবার জন্য মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন নেই। তবে করোনা আক্রান্ত দেশ থেকে বাংলাদেশ ভ্রমণ করলে দূতাবাসকে ভ্রমণকারীর নিজস্ব ব্যবস্থায় কোয়ারেন্টিন নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া করোনাভাইরাস মুক্ত এমন মেডিকলে সার্টিফিকেট ছাড়া বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশিদেরও বাংলাদেশে এসে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর মেডিকেল সার্টিফিকেটসহ বাংলাদেশে প্রবেশ করলে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

যদি বাংলাদেশে প্রবেশের সময়ে তার ভিতর করোনাভাইরাস আক্রান্ত্রের লক্ষণ পাওয়া যায় তবে তাকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

এছাড়া বিদেশি নাগরিকরা যারা বৈধভাবে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তাদের ভিসা ৩ মাস বর্ধিত করার সুযোগ রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা