জাতীয়

খুনি মাজেদের রায় কার্যকর হওয়া স্বস্তির: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়াকে বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (১২ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে মাজেদের ফাঁসি কার্যকরের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগ জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা হয়েছে বলেও মন্তব্য করেন আনিসুল হক।

তিনি বলেন, ‘রায় কার্যকর হওয়া অবশ্যই স্বস্তির। বঙ্গবন্ধুর আরও এক খুনির মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, সেটা রক্ষা করা হয়েছে।’

আনিসুল হক আরও বলেন, ‘এরা হচ্ছে প্রকৃত খুনি, এদের সমাজে রাখাই উচিত নয়। আমরা মৃত্যুদণ্ড যে কার্যকর করতে পেরেছি, তা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট স্বস্তির বিষয়।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমি আগেও বলেছি, যারা (বঙ্গবন্ধুর খুনি) দেশের বাইরে আছেন আমরা তাদের সবার রায় (সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা মামলার রায়) দেশে ফিরিয়ে এনে কার্যকর করবো।’

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হেলাল উদ্দিন চৌধুরী বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন।

এরপর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা