জাতীয়
করোনা মোকাবেলা

পাঁচ দাতা সংস্থার কাছ থেকে ২৬০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসে ধাক্কা সামলে উঠতে পাঁচটি দাতা সংস্থার কাছে ২৬০ কোটি ডলারের ঋণ ও অনুদান সহায়তা চেয়েছে সরকার। টাকার অঙ্কে যার পরিমাণ ২২ হাজার ১০০ কোটি টাকা।

বিশ্ব ব্যাংকের কাছে ৮৫ কোটি ডলার, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৭৫ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ৬০ কোটি ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছে ২৫ কোটি ডলার এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) কাছে ১৫ কোটি ডলার চাওয়া হয়েছে।

এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন সাংবাদিকদের জানান, আমরা করোনা ভাইরাস থেকে দেশের মানুষ ও অর্থনীতিকে রক্ষায় এই জরুরি সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছি। জরুরি বাজেট সাপোর্ট এবং কোভিড ১৯ মোকাবিলা প্রকল্পের জন্য এই সহায়তা চাওয়া হয়েছে। এসব দাতা সংস্থার সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ চলছে। শিগগিরই তারা সহায়তার বিষয়ে আমাদের নিশ্চিত করতে পারেন।

করোনা সংকট মোকাবিলায় সহযোগিতা চাওয়া হয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা-জাইকার কাছেও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা