জাতীয়

রোগী স্থানান্তরে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক:

উড্ডয়ন নিরাপত্তা ও জীবন রক্ষার চেতনার সমন্বয়ে বাংলাদেশ বিমানবাহিনী করোনা মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিমানবাহিনী ইতিপূর্বে করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক 'ইন এইড টু সিভিল পাওয়ারের' আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বিমানবাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা প্রদান করছে।

এরই ধারাবাহিকতায় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বিমানবাহিনীর একটি এডব্লিউ-১৩৯ মডেলের হেলিকপ্টারের অর্গানিক স্ট্রেচারকে বিশেষভাবে রূপান্তর করে করোনা রোগীকে স্থানান্তরের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্ট্রেচারটিতে একটি কাঠামো স্থাপন করা হয়েছে, যা প্লাস্টিকে সম্পূর্ণ আচ্ছাদিত থাকবে। এ আচ্ছাদনের ভেতরে অক্সিজেন মাস্কের মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সুবিধা থাকবে।

এ প্রস্তুতিমূলক ব্যবস্থাটি এমনভাবে সম্পাদন করা হবে, যাতে আক্রান্ত ব্যক্তি সর্বাবস্থায় সুরক্ষিত থাকে, একই সঙ্গে স্থানান্তর কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিরা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে সুরক্ষিত থাকে।

এ নীতি অনুসরণে বিমানবাহিনী ৭ এপ্রিল একটি অনুশীলন সফলভাবে সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় বিমানবাহিনীর অন্য হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলোতে এ ধরনের সুবিধা সংযোজনের বিষয়টি চলমান রয়েছে।

সড়কপথে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবহনের জন্যও এরূপ বিশেষায়িত স্ট্রেচার ব্যবহার করা যেতে পারে বেলেও তারা জানান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা