জাতীয়

দেশে পিপিই'র ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসকদের সুরক্ষায় পিপিইরও কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-১৯ রোগী শনাক্ত করতে পরীক্ষা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনা রোগী শনাক্তে ঢাকায় ৯টা এবং বাইরে ৭টা ল্যাব বসানো হয়েছে। প্রত্যেকটি উপজেলায় ভালো করে টেস্ট করানোর দায়িত্ব এখন আপনাদের অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শুধু ঢাকায় আইইডিসিআরেই পরীক্ষা হত। পরীক্ষা কম হচ্ছে বলে অভিযোগের প্রেক্ষাপটে এখন ঢাকার বাইরেও পরীক্ষা করা হচ্ছে।

করোনাভাইরাসের মতো ছোঁয়াচে রোগের চিকিৎসায় ডাক্তার ও নার্সদের সুরক্ষার দিকে নজর রাখার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “পিপিই যা লাগে দেবেন। পিপিই অনেক পাচ্ছি, দিয়ে যাচ্ছি। প্রয়োজনে আরও দেব।”

তবে বিশেষায়িত এই সুরক্ষা পোশাকের সঠিক ব্যবহার যেন হয়, সেদিকে খেয়াল রাখতেও বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের জেলাগুলোয় থাকা বেসরকারি হাসপাতাল চালু রাখা নিশ্চিতের উপরও স্বাস্থ্য কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

পাশাপাশি পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্য কোয়ারেন্টিনে যারা আছেন, তাদের সেই অবস্থায় থাকা নিশ্চিত করার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা