জাতীয়

পাঁচ সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা শুরু

সান নিউজ ডেস্ক:

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এ পর্যন্ত সারাদেশে ৫টি প্রধান হাসপাতালে করোনা টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে। এটি চলতি সপ্তাহের মধ্যে দেশে ১৫টি স্বাস্থ্যসেবা স্থাপনা চালুর পরিকল্পনার অংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বাসসকে বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ল্যাব ফ্যাসিলিটি চালুর মধ্যদিয়ে এ পর্যন্ত ৫টি প্রধান হাসপাতালে টেস্টিং মেশিন ও সরঞ্জামসহ ল্যাবরেটরি চালু করা হয়েছে।’
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মইদুল ইসলাম বলেন, রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) টেস্টিং ল্যাবরেটরি চালু করা হয়েছে।


ঢাকার বাইরে রাজশাহীতে টেস্টিং ফ্যাসিলিটি চালু করা হয়েছে। আগামী ৩ অথবা ৪ দিনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১০টি স্থানে এই ফ্যাসিলিটি চালু করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা এর আগে বলেছেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে টেস্টের ফলাফল কেন্দ্রিয়ভাবে মূল্যায়িত হবে। সুত্রঃ বাসস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা