জাতীয়

মুক্তি পেতে পারে ৩ হাজার কয়েদি

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। করোনা প্রতিরোধে কারা কর্তৃপক্ষও নানা ধরনের উদ্যোগ নিয়েছে। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বন্দির সংখ্যা কমানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এরই মধ্যে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তির প্রস্তাব করে একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

জামিন যোগ্য ধারায় তাদের মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। এরপর বিচারক জামিন দিলেই তাদের মুক্তি দেবে কারা কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে এই প্রথম কারা কর্তৃপক্ষ বন্দির সংখ্যাধিক্যের কথা বিবেচনা করে মুক্তির জন্য এমন প্রস্তাব দেয়া হল। এছাড়া পৃথক আরেকটি আইনের ধারায় আরও দেড় হাজার বন্দিকে মুক্তির কথাও ভাবা হচ্ছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যাদের সাজা খাটার হিসাব ২০ বছরের বেশি পার হচ্ছে, তারা ওই প্রক্রিয়ায় থাকবেন।

ফলে করোনা পরিস্থিতি মোকাবিলায় কারা কর্তৃপক্ষ মোট সাড়ে চার হাজারের বেশি বন্দিকে মুক্তি দিতে পারে। এর মধ্যে সাড়ে ৩ হাজার হাজতি ও বাকিরা কয়েদি।

এ ব্যাপারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "সরকারের নির্দেশনার আলোকে তিন হাজার বন্দির একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি এখন স্বরাষ্ট্র থেকে আইন ও বিচার বিভাগে যাবে। জামিন যোগ্য ধারায় বিচারক তাদের জামিন দিলেই কারা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে। করোনা পরিস্থিতির কারণে বিশ্বের অনেক দেশই কারাবন্দীদের মুক্তি দিয়েছে।

দেশের ৬৮টি কারাগারের ৯০ হাজারের মতো বন্দি রয়েছে। তবে বর্তমানে কারাগারে রয়েছে ধারণক্ষমতার তিনগুণ বন্দি। এর আগে, কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী ২০১০ সালে এক হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা