জাতীয়

দেশব্যাপী শুরু হলো টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সারাদেশে বাজার দর থেকে কম টাকায় বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) থেকে বিভিন্ন স্থানে শুরু করলেও মূলত বুধবার থেকে ঢাকাসহ সারা দেশে এই কার্যক্রম শুরু হবে ব্যাপকভাবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, প্রতি কেজি মসুর ডাল ৫০ টাকা, চিনি ৫০ টাকা ও সয়াবিন তেল লিটারপ্রতি ৮০ টাকা দরে বিক্রি করা হবে। বাজারে এখন প্রতি কেজি মসুর ডাল ৭০-৮০ টাকা, চিনি ৬৫-৭০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০০-১০৮ টাকায়।

এছাড়া ১০ এপ্রিলের পর ছোলা ও খেজুর বিক্রি শুরু করা হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির।

টিসিবির এসব পণ্য ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা সদরে ৪টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য পাওয়া যাবে।

প্রতি জন ৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।

এ ছাড়া ঢাকা নগরীর যেসব স্থানে টিসিবির এ পণ্য বিক্রি করা হবে:

প্রেসক্লাব, সচিবালয় গেট, যাত্রাবাড়ী, ইত্তেফাক মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, খামারবাড়ী ফার্মগেট, মিরপুর ১৪ কচুক্ষেত, মিরপুর-১ মাজার রোড, শ্যামলী মোড়/ন্যাম গার্ডেন, উত্তরা আব্দুল্লাপুর, ভিকারুনেচ্ছা ১০ নং গেইট/ইষ্টার্ন গাউজিং গেইট, বেগুনবাড়ী, মতিঝিল সরকারী কলোনী, ভাষানটেক বাজার, মধ্য বাড্ডা, পলাশী/ছাপড়া মসজিদ, জিগাতলা/ধানমন্ডি সরকারি কলোনী, রামপুরা বাজার, মাদারটেক/নন্দীপাড়া/কৃষি ব্যাংকের সামনে, আদাবর/মনসুরাবাদ, বাংলা কলেজ, শাহ সাহেব মাঠ আজিমপুর বটতলা, আশকোনা হাজী ক্যাম্প, বাসাবো বাজার, আজমপুর, ডিসি অফিস, সাতারকুল, বাংলাদেশ ব্যাংক, মিরপুর-২/১২, মাতুয়াল/সিদ্ধিরগঞ্জ, ইসিবি/কালসি, গাবতলী/টেকনিক্যাল, কাপ্তান বাজার, সোয়ারীঘাট/নবাবগঞ্জ সেকশন, বনশ্রী বাজার, কলমিলতা বাজার, কারওয়ানবাজার, দিলকুশা, মেরাদিয়া বাজার, নিপ্পন বটতলা, খিলগাঁও তালতলা, মুগদা, নিউমার্কেট, টঙ্গীবাজার, শণির আখড়া, বছিলা, কামরাঙ্গীর চর লোহার পুল, সারুলিয়া বাজার, গঙ্গী বাজার, ৬০ ফিট ভাঙ্গা মসজিদ, গুলিবাগ খোকন কমিউনিটি সেন্টার, গুলশান ভাটারা বাজার, সাভার বাজার, আনন্দ সিনেমা হল, মগবাজার ফরচুন মার্কেট, হাতিরপুল বাজার, মালিবাগ বাজার, উত্তর বাড্ডা বাজার ও খিলক্ষেত বাজার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা