জাতীয়

কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত মিরপুর ক্রিকেট স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে আগামী জুন পর্যন্ত স্থগিত ক্রিকেট দুনিয়ার শীর্ষ সংস্থা আইসিসি’র সব ধরণের ইভেন্ট। স্তব্ধ দেশের ক্রিকেট অঙ্গনও। যার ফলে মিরপুর স্টেডিয়ামে নেই চিরায়ত সেই ব্যস্ততা। খেলোয়াড়-কোচ, কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের আনাগোনা নেই, নেই ব্যস্ততা, কেবলই সুনসান নীরবতা, খাঁ খাঁ করছে ক্রিকেট পাড়া।

আর তাই করোনা পরিস্থিতি মোকাবেলায় মিরপুর স্টেডিয়ামকে কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহারের মাধ্যমে সরকারকে সহযোগিতার কথা ভাবছেন বিসিবির নীতিনির্ধারকরা। মিরপুর স্টেডিয়াম ও একাডেমিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্র ঘোষণার বিষয়ে ভাবা হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারতে ইডেন গার্ডেনসসহ চারটি স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে দেশটির ক্রিকেট কর্মকর্তাদের পক্ষ থেকে। এবার সেই পথ অনুসরণ করতে চাইছে বিসিবিও। রাজশাহীতে এখনো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দৃশ্যমান না হলেও বিভাগের তিনটি স্টেডিয়ামকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী প্রথমে কোয়ারেন্টিনকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ আবাসস্থল। সংক্রমণের পরিমাণ বাড়লে যার ঘাটতি দেখা দিতে পারে, এমন চিন্তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, কোয়ারেন্টিনের জন্য ব্যবহার করা যেতে পারে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং মিরপুর একাডেমিকে। সরকার প্রয়োজন মনে করলে এই দুই ভবনের সুযোগ সুবিধা কোয়ারেন্টিনের জন্য উন্মুক্ত করে দিতে বিসিবি যে কোন সময়ের জন্য প্রস্তুত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা