জাতীয়
করোনাভাইসার

মাস্ক বিতর্ক

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা কতটুকু জরুরি, এ বিতর্ক চলছে প্রথম থেকেই। বাংলাদেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইডিসিআর থেকে বলা হয়েছিলো মাস্ক পার জরুরি নয়। করোনা থেকে বাচার মূল চাবিকাঠি হচ্ছে হাত ধোয়া। নাক, মুখ ও চোখে অপরিষ্কার হাতে না দেয়া। করোনাভাইরাসের লক্ষণ আছে এমন ব্যক্তির সামনে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে।

আথচ এই মাস্কের জন্য বিড়ম্বনায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। মাস্ক ব্যবহার না করে বাড়ির বাইরে যাওয়া দেশের বিভিন্ন স্থানে কান ধরে উঠবস করার মতো শাস্তি পেতে হয়েছে অনেককে।

সরকার করোনা প্রতিরোধে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। বন্ধ করে দেয়া হয়েছ গণপরিবহন। অধিকাংশ দোকান-পাটও বন্ধ।

এতসব পদক্ষের নেয়ার পরও, মাস্ক ব্যবহার না করেই রাস্তায় বের হয়েছে অনেকে। প্রশ্ন দেখা দিয়েছে আমাদের সচেতনতা নিয়ে।

ময়মনসিংহে গতকাল যারা মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় অনেককে কান ধরে উঠবস করিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জেও। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালিয়ে যুবকদের কান ধরে উঠ-বস করিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে লিংক রোডের স্বপ্নডানার পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় প্রায় ১০-১২ জন যুবককে এই শাস্তি দেওয়া হয়।

করোনা প্রতিরোধে প্রয়োজনীয় মাস্ক ব্যবহার না করায় এবং অহেতুক ঘোরাঘুরির কারণে এ শাস্তি দেওয়া হয়েছে। এর আগে ২৫ মার্চ বুধবার র‌্যাব সদস্যরা কয়েকজন যুবককে কান ধরে উঠবস করার শাস্তি দেন।

মাস্ক না পরে রাস্তার বের হওয়ায় রাজবাড়ী জেলায় পথচারীদের কান ধরে উঠবস করিয়েছে পুলিশ। এবিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, করোনাভাইরাস থেকে রক্ষায় সচেতনতামূলক অনেক কিছু করা হয়েছে। এখন জাতীয় স্বার্থে কঠোর না হয়ে উপায় নেই।

দ্বীপ জেলা ভোলায় মাস্ক না পরে রাস্তায় চলাফেরা করায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রাবধানীর সড়কগুলোতেও দেখাগেছে অনেকেই মাস্ক ছাড়াই বের হয়েছেন। এমন কয়েকজনকে মাস্ক না পড়ার কারণ জিজ্ঞাসা করলে বলেন, আইডিসিআর বলেছে, সবসময় মাস্কের প্রয়োজন নেই। করোনায় আক্রান্ত এবং করোনার লক্ষণ দেখা যাচ্ছে এমন ব্যক্তিদের সামনে গেলে মাস্ক পরা মাধ্যতা মূলক। তাই মাস্ক ছাড়াই বেড় হয়েছি।

মাস্ক না পড়ে বের হওয়রা করণে বিভিন্ন স্থানে কান ধরে উঠবস করাছে আইনশৃঙ্খলা বাহিনী। একথা বলতেই একটু ভরকে ওঠেন তারা। এরপর বলেন, রাস্তায় রেব হলে মাস্ক পরা বধ্যতামূলক এ কথাটা স্পস্ট করে বলা উচিৎ। আমরা কার কথা শুনবো পুলিশ না আইডিসিআর।

তবে বিশেষজ্ঞারা বলছেন, করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকাটাই উত্তম। বাইরে বের হলে মাস্ক পরে নেয়াই ভালো। বাইরে আনেক রকম মানুষের সংস্পর্শে যাওয়া হয়। কে সুস্থ কে অসুস্থ তা আমরা জানি না। তাই মাস্ক পরে নেয়া অতি জরুরি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা