জাতীয়

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ছে বিদেশিরা

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের অনেকে, যাদের মধ্যে ঢাকায় বিদেশি মিশনে কর্মরত জনবল এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন, নিজ নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান জানান, গত মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি বিমানে ২২৫ জন মালয়েশিয়ান নাগরিক ও বৃহস্পতিবার সকালে ভূটানের ব্যবস্থাপনায় সেদেশের ১৩৯ জন নাগরিক নিজ দেশে ফিরে যান।

বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গত কয়েকদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে বৈঠক করেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সাথে এবং বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

করোনাভাইরাস পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহে অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের দেশে ফিরতে অসুবিধায় পড়ছেন বিদেশি নাগরিকরা। এসব নাগরিকেরা নিজ দেশে ফিরে যেতে চাইলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কী ধরণের সহায়তা করা হবে, তা নিয়ে আলোচনা হয় বৈঠকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমান জানান, কোনো দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে চাইলে বাংলাদেশ পূর্ণ সহায়তা করবে।

তিনি বলেন, ‘তারা যদি নিজেদের নাগরিকদের জন্য বিশেষ প্লেনের ব্যবস্থা করতে চায়, তার অনুমতি দেবো আমরা। আবার তারা বাংলাদেশ বিমানের কোনো প্লেন চার্টার করতে চাইলে তাও করতে পারেন।’

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের নাগরিকরা নিজেদের দেশে ফিরে যেতে চেয়েছেন বলে জানান খলিলুর রহমান। তবে তাদের সংখ্যা কত, সে সম্পর্কে নির্দিষ্টভাবে বলতে পারেননি তিনি।

ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১৪ই মার্চ ব্রিটেন বাদে ইউরোপের যে কোনো দেশ থেকে আসা ফ্লাইট অবতরণ বন্ধ করার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ সরকার।

এরপর ২১শে মার্চ মধ্যরাত থেকে বিদেশ থেকে ফ্লাইট আসার ব্যাপারে আরো কড়াকড়ি আরোপ করা হয়। বর্তমানে বাংলাদেশ থেকে শুধুমাত্র লন্ডন ও ম্যানচেস্টারে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সূত্র : বিবিসি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা