জাতীয়
করোনাভাইরাস

এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে এই পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশের সব শিক্ষাবোর্ড।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের অধীনস্থ সব কলেজ ও জেলা প্রশাসকের কাছে পাঠানো পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হল। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেয়ার অনুরোধ করা হয়েছে।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থী অংশ নেবে। দেশজুড়ে আড়াই হাজারের বেশি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ লাখ পরীক্ষার্থীর পাশাপাশি এ পরীক্ষায় শিক্ষক, ম্যাজিস্ট্রেট, আইন-শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে আরও প্রায় তিন লাখ মানুষের সম্পৃক্ততা রয়েছে।

এদিকে, কারোনা পরিস্থিতিতে সরকার থেকে বড় ধরনের লোক সমাগম আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে, করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা