জাতীয়

লকডাউন বিষয়ে মেয়র সাঈদের দাবি প্রত্যাখ্যান ডব্লিউএইচও’র

সান ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দিয়েছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ডব্লিউএইচও। খবর ইউএনবি’র।

সংস্থাটির কান্ট্রি অফিসে কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশন্স অফিসার ক্যাটালিন বেরকারু জানিয়েছেন, ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠকের সময় ডব্লিউএইচও ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার কোন ধরণের পরামর্শ এখনও দেয়নি।

তিনি আরও বলেন, নিজেদের ও জনগণের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ভাল যোগাযোগের জন্য কার্যকর বেশ কয়েকটি বিকল্প পদক্ষেপের বিষয়ে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে শনিবার মেয়র সাঈদ খোকন গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস কার্যকর ভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে আংশিক বা সম্পূর্ণ লকডাউনের মতো সামাজিক দূরত্বের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার (২১ মার্চ) তার বনানীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ডব্লিউএইচও’র বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানার নেতৃত্বাধীন দলটি এ পরামর্শ দেয় বলে জানান তিনি।

ওই সময় সাঈদ খোকন দাবি করেন, ডব্লিউএইচও মনে করে যে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে করোনাভাইরাস পরিস্থিতি বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ‘ডব্লিউএইচও’র প্রতিনিধিরা আমাদের জানিয়েছেন যে করোনাভাইরাস আক্রান্ত কিছু দেশ পরিস্থিতি সামাল দিতে আংশিক বা সম্পূর্ণ লকডাউন করতে বাধ্য হয়েছে এবং এমন সিদ্ধান্ত নেওয়ার পর সেসব দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘ডব্লিউএইচও মনে করে লকডাউনের মতো সিদ্ধান্ত বাংলাদেশে করোনার বিস্তার রোধে কার্যকর হতে পারে। তবে এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা