জাতীয়

মুজিববর্ষের বিশেষ সংসদ অধিবেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

২১ মার্চ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানোর জন্য জনস্বার্থে ২১ মার্চ শনিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক আদেশে এ অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২২ থেকে ২৩ মার্চ এ ২দিন জাতীয় সংসদের এই বিশেষ অধিবেশন বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩ মার্চ সংসদের এ বিশেষ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছিলেন তিনি।

রোববার বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশনের ওপর সাধারণ আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদ।

প্রসঙ্গত: করোনা পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দ আসার বিষয়টি বাতিল হলে বিশেষ অধিবেশন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ১১ মার্চ কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠক ডেকে অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিদেশি বক্তার পরিবর্তে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়। এরই মধ্যে করোনা পরিস্থিতির অবনতি হলে শনিবার রাষ্ট্রপতি অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা