জাতীয়
করোনাভাইরাস

সর্বোচ্চ সতর্কতায় সরকার, প্রয়োজনে বাস চলাচল বন্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশে সরকারি হিসেবে করোনাভাইরাসে এ পর্যন্ত ১০ জন আক্রান্তের কথা জানা গেছে। তবে বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন কয়েক হাজার ব্যক্তি। তারা সবাই বিদেশ ফেরত। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। করোনাভাইরাস মোকাবেলায় সরকার তাই তার সর্বোচ্চ সতর্কতার কথাও জানিয়ে আসছে সব সময়।

দেশে করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে এবার বাস চলাচল বন্ধ করে দেয়ার কথা জানালেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও প্রয়োজনে দেশের কিছু কিছু জায়গা শাট ডাউন করা হবে বলেও জানান তিনি। বুধবার (১৮ মার্চ) সকালে করোনাভাইরাস বিষয়ে সাংবাদিকদের একথা জানান সেতুমন্ত্রী।

সড়ক ও সেতু মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলায় প্রয়োজনীয় মাস্ক, ওষুধ, কীটসসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। সবার অভিন্ন শত্রু হিসেবে সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা করব।

করোনা নিয়ে রাজনীতি না করে মরণঘাতী এই ভাইরাস মোকাবিলায় সব দলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত ৭ হাজার ৯৮৯ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৭১৬ জন। আক্রান্তদের মধ্যে ৮২ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা