জাতীয়

বঙ্গবন্ধু আমাদের প্রেরণা: মোদী

সান ডেস্ক:

বঙ্গবন্ধুর সমগ্র জীবন আমাদের সবার জন্য অনেক বড় প্রেরণা বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেয় এক ভিডিও বার্তায় মোদী বলেন, গত শতাব্দীর মহান ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১৩০ কোটি ভারতবাসীর পক্ষে থেকে বাংলাদেশকে অভিনন্দন ও শুভ কামনা জানাই।

ভিডিও বার্তায় মোদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে ব্যক্তিগতভাবে মুজিব শতবর্ষ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানান। কিন্তু করোনাভাইরাসের কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই বিকল্প প্রস্তাব দেন। তাই ভিডিও’র মাধ্যমে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় আরও বলেন, আমি আনন্দিত যে, বর্তমানে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমাদের সুসম্পর্কের কারণেই স্থল ও সমুদ্রসীমানার মতো জটিল সমস্যাগুলি সহজে সমাধান হয়েছে।

সড়ক, রেল, বিমান, জলপথ বা ইন্টারনেটের মতো অনেক ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের মানুষকে আরও বেশি সংযুক্ত করছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সমগ্র বাংলাদেশকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা