জাতীয়

সৌদি থেকে ওমরাহ যাত্রীসহ দেশে ফিরলেন ৪০৯ জন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে সৌদি আরব আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল বন্ধ করলেও বিশেষ ব্যবস্থায় ২৯৯ ওমরাহ যাত্রীসহ মোট ৪০৯ জনকে দেশে নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

১৭ মার্চ মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে ফ্লাইটটি জেদ্দার বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেও এখন অন্য বিদেশফেরত যাত্রীদের মতো এদেরও করোনাভাইরাস সংক্রান্ত স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, কারও মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ না পাওয়া গেলেও ইমিগ্রেশন শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চ থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী দুই সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ দেশে ফিরতে পারবেন না। তাই সৌদিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠায় বিমান। এরইমধ্যে করোনার প্রাদুর্ভাবে অধিকাংশ রুটে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট ১০ জন সংক্রমি হয়েছেন। এরমধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সবশেষ মঙ্গলবার আরও দুজন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। এ দুজনকে নিয়ে বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ৭ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা