জাতীয়

জনগণকে ঝুঁকিতে ফেলে মুজিব বর্ষের অনুষ্ঠান নয় : প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক:

করোভাইরাসের কারণে এরই মধ্যে সংকুচিত হয়েছে মুজিব বর্ষের আয়োজন। করোনাভাইরাস প্রতিরোধে দেশ ও সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়ে, সেদিকে খেয়াল রেখে জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে। তিনি বলেন, মুজিব শতবার্ষিকীতে লাখো মানুষ জমায়েত হওয়ার কথা রয়েছে। আমরা সে জমায়েত বন্ধ করে দিয়েছি। অনুষ্ঠান হবে, তবে সীমিত ও ছোট আকারে। তবে আমরা অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখব।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ প্রতিরোধ ও প্রতিকারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ঢাকার তিনটি হাসপাতাল ও জেলা-উপজেলার হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।’

তিনি বলেন বলেন, ‘আমাদের কাছে জনগণের কল্যাণ সবচেয়ে বড়। আমরা উদযাপন করবো, কিন্তু উদযাপনটা একটু ভিন্নভাবে হবে। লোকসমাগম যাতে কম হয়, সেদিকে দৃষ্টি রেখে উদযাপন করবো। আমরা চাই কোনোভাবে জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে। যেহেতু বিশ্বব্যাপী এটা ছড়িয়েছে, সেখানে দেশের মানুষের নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে।

শেখ হাসিনা বলেন, ‘অহেতুক মাস্ক পরার দরকার নেই। কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেকেই পাগল হয়ে মাস্ক কিনছে। এটা করার দরকার নেই। শুধু যাদের সর্দি-কাশি আছে তাদের সাবধানে থাকতে হবে।’

সরকার প্রধান বলেন, ‘এটা ঠিক যে, এত লোক প্রবাসে আসা যাওয়া করছে। কার মধ্যে কী আছে, আমরা জানি না। সংক্রামণ যেন না হয় সেদিকে আমরা লক্ষ রাখছি। রাজধানীসহ জেলা পর্যায়েও প্রস্তুতি নেওয়া হয়েছে।’ আর যেসব দেশে করোনা ছড়িয়েছে সেসব দেশে অনলাইন ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘কারো মাঝে এতটুকু যদি মনে সন্দেহ হয় যে, এ রকম ভাইরাস দেখা দিচ্ছে; তবে ডাক্তারের কাছে ছোটাছুটি করা, অহেতুক ডাক্তারকে ব্যতিব্যস্ত করার কোনও যৌক্তিকতা নেই। কেননা এখন আমাদের ঋতু বদলানোর সময়। এই সময়ে স্বাভাবিকভাবে সর্দি, কাশি, জ্বর উপসর্গ দেখা দেয়। সে কারণে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা বিশাল আকারে করার উদ্যোগ নিয়েছিলাম। যেখানে লাখ লাখ মানুষ জমায়েত হবে। কিন্তু আমরা জমায়েতগুলো বন্ধ করে দিয়েছি। এমনকি ২৬ মার্চ শিশুদের যে অনুষ্ঠান আমরা করি, সেটাও স্থগিত করে দিয়েছি; যাতে কোনোভাবে এটা মানুষের ক্ষতি করতে না পারে। তবে আমরা অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখবো। পুষ্পমাল্য অর্পণ ও টুঙ্গিপাড়ায় শিশুদের অনুষ্ঠান সীমিত পরিসরে করবো।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা