জাতীয়

সনদ পেতে আইইডিসিআরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রবাসীদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। হাঁচি, কাশি হলেই যে যার মতো ছুটে যাচ্ছেন টেস্ট করাতে।

অন্যদিকে বিদেশ গমন ইচ্ছুকরা দলে দলে ভীড় করছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ। কারণ করোনাভাইরাস শনাক্তকরণ সনদ ছাড়া বিদেশে যেতে পারছেন না প্রবাসীরা। তাই করোনা টেস্ট করতে আইইডিসিআরে যাচ্ছেন তারা। এসব প্রবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘ দিন ধরে কর্মরত। এদের বেশির ভাগিই বাংলাদেশে এসেছেন ছুটিতে।

প্রবাসী এই মানুষগুলোর অনেকে অভিযোগ করে বলেন, এমন জরুরি প্রয়োজনেও তেমন কোনো সাহায্য করছে না আইইডিসিআর। নিরাপত্তা রক্ষীরা আমাদের কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কোন বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলছেন না।

তাদের সৌদি আরবে দীর্ঘদিন ধরে থাকা মো. বাসেত বলেন, “সনদ কবে পাওয়া যাবে কিংবা সনদ পেতে করণীয় কী, সামান্য সে বিষয়েও কিছু জানতে পারছি না আমরা।”

চাকরি হারানোর ভয়ে চোখে মুখে আতঙ্ক আরেক প্রবাসী রফিকুজ্জামান বলেন, “সনদ না নিয়ে গেলে আমাদেরকেতো সৌদি আরবের মতো দেশগুলোতে ঢুকতেই দেবে না। দুশ্চিন্তায় আছি, ছুটি সঠিক সময়ে চাকরি হারাতে হয় কি না।”

তবে আইইডিসিআরের দাবি, প্রবাসীদের সমস্যা সমাধান করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে এ বিষয়ে হটলাইনে ফোন দেয়ার জন্য তারা বারবার অনুরোধ জানানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা