জাতীয়

মেলেনি নতুন কোন করোনা রোগী; জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন করে আর কারোর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। সোমবার দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে রবিবার তিনজনের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর নতুন করে চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

বিদেশফেরতদের তাদের বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, বিদেশ থেকে কেউ এলে অবশ্যই নিজ বাড়িতে অন্তত দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময় ওই ব্যক্তি বাড়ির বাইরে বেরিয়ে এদিক-সেদিক ঘোরাফেরা করলে প্রতিবেশীদের স্মরণ করিয়ে দিতে হবে যে, তিনি কোয়ারেন্টাইনে আছেন। এ সময় বিদেশফেরতদের সঙ্গে কেউ যেন বিরূপ আচরণ না করেন, সে অনুরোধও করেন এই চিকিৎসক।

যে ছয় দেশ থেকে কেউ ফিরলে তাকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে, সে দেশগুলো হচ্ছে- চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড।

এদিকে যে কোনও ধরনের বড় জনসমাবেশ বা গ্যাদারিং এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা শনাক্ত হওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা