জাতীয়
বাংলাদেশ ব্যাংকের তথ্য

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স না পাঠানোর অনুরোধ জানালেও তাতে প্রবাসীরা সাড়া দেননি। বরং রেমিট্যান্স পাঠানো বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে, অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৪ অক্টোবর এক দিনেই দেশে ১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহ দেশের মোট রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা