বিজ্ঞান

বিষ্ফোরিত হতে যাচ্ছে উজ্জ্বল নক্ষত্র বেটেলজাস

বিজ্ঞান ডেস্ক:

পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় এমন এক উজ্জ্বল নক্ষত্রের নাম বেটেলজাস। তবে দিনে দিনে এ নক্ষত্রের উজ্জলতা কমে যাচ্ছে বলে শঙ্কায় পড়েছেন বিজ্ঞানীরা। তারা ধারণা করছেন, সময়ের চেয়ে অনেক আগেই এটি বিস্ফোরিত হয়ে সুপারনোভায় পরিণত হবে। বিজ্ঞানীরা মনে করতেন—এটি ধীরে ধীরে বিস্ফোরিত হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে বেটেলজাসের কিছু পরিবর্তন দেখে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, এটি নির্দিষ্ট সময়ের অনেক আগেই বিস্ফোরিত হতে যাচ্ছে।

বেটেলজাসকে এরই মধ্যে ‘ধ্বংসের মুখে থাকা নক্ষত্র’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে; যার বিস্ফোরণ এখন সময়ের ব্যাপারমাত্র। সূর্যের বয়স যেখানে সাড়ে চার বিলিয়ন বছর; সেখানে বেটেলজাসের বয়স মাত্র ৮০ লাখ থেকে এক কোটি বছর। কিন্তু এটি এর পারমাণবিক জ্বালানি অতি দ্রুত মাত্রায় ব্যয় করে ফেলছে। এটি হচ্ছে একটি লাল সুপার জায়ান্ট তারা, যার আয়ু প্রায় শেষের পথে কিন্তু এর আকার যথেষ্ট প্রসারিত হয়েছে। ২০১৭ সালে চিলিতে স্থাপিত আলমা পর্যবেক্ষণ টেলিস্কোপে সর্বোচ্চ রেজ্যুলেশন ব্যবহার করে বেটেলজাসের তোলা ছবি দেখে বিজ্ঞানীদের সেই ধারণা আরো প্রকট হয়েছে।

পৃথিবী থেকে ৭০০ আলোকবর্ষ দূরে অবস্থিত বেটেলজাস। আর এর বিষ্ফোরনের সময় অতি দ্রুত বলা হলেও সেটি হতে পারে এক লাখ বছরের কাছাকাছি কোনো সময়।

নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড্যানিয়েল ব্রাউন বলেন, এর সম্পর্কে যা জানা যায় তা হচ্ছে এটির সুপারনোভায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বর্তমান অবস্থা থেকে এটা বোঝা যায় যে, জ্যোতির্বিজ্ঞানের সময়ের হিসাবে এটি যে কোনো সময় ঘটতে পারে।

গত কয়েক মাসে জ্যোতির্বিদরা লক্ষ্য করেছেন, বেটেলজাস ধীরে ধীরে অনুজ্জ্বল তারায় পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভিলানোভা ইউনিভার্সিটির গবেষকরা গত ডিসেম্বরে দাবি করেছেন, তারাটি ৫০ বছর ধরে পর্যবেক্ষণে দেখা গেছে এই সময়ের মধ্যে সবচেয়ে অনুজ্জ্বল পর্যায়ে পৌঁছেছে। উল্লেখযোগ্য হারে উজ্জ্বলতা হারানো থেকে ধারণা করা হচ্ছে যে, এই রেড জায়ান্টটি ‘বিস্ফোরিত হতে যাচ্ছে।’

বিজ্ঞানীরা তাত্ত্বিকভাবে বলেছেন যে, এত বেশি মাত্রায় উজ্জ্বলতা হারানোর মানে হচ্ছে যে, বেটেলজাসের সময় ফুরিয়ে এসেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ এবং বেটেলজাসের গবেষক সারাফিনা ন্যান্স বলেন, আয়ুষ্কাল শেষ হয়ে আসলে বিশালাকার নক্ষত্রও তাদের ব্যাপক হারে ভরশূন্য হয়ে পড়ে।

তাত্ত্বিকভাবে বলা যায়, সুপারনোভায় পরিণত হওয়ার আগে নক্ষত্রটি থেকে ছড়িয়ে পড়া ধুলা মৃতপ্রায় নক্ষত্রটিকে আবৃত করে এটিকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলতে পারে, যার কারণে এটি আমাদের দৃষ্টিসীমা থেকে হারিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, আশার কথা বেটেলজাস সুপারনোভা পৃথিবীর জীববৈচিত্র্যে জন্য কোনো হুমকির কারণ হবে না।—বিবিসি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা