বিজ্ঞান

বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ

সান নিউজ ডেস্ক:

বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ শুক্রবার। বাংলাদেশ সময় রাত ১১টা ৭ মিনিট ৪৫ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। শেষ হবে শুক্রবার দিনগত রাত ৩টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে।

যদিও এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয় তবে বছরের প্রথম চন্দ্রগ্রহণকে ঘিরে কৌতূহলী জ্যোতির্বিদরাও। এ ধরনের চন্দ্রগ্রহণকে বলা হয় ‘উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।’

আকাশ পরিষ্কার থাকলে ঢাকা থেকে রাত ১১টা ৭ মিনিটে এই গ্রহণ দেখা যাবে। এছাড়া ময়মনসিংহ ও চট্টগ্রাম থেকে ১১টা ৫ মিনিটে, সিলেট থেকে ১০টা ৫৯ মিনিটে, খুলনা থেকে ১১টা ১৩, বরিশাল থেকে ১১টা ১০ এবং রাজশাহী থেকে ১১টা ১৩ মিনিটে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চন্দ্রগ্রহণের কেন্দ্রীয় গতিপথ চীনর ইউনানের দক্ষিণ-পশ্চিম দিকে। সবোর্চ্চ গ্রহণ হবে ভারতের দাহোর ও উত্তরপশ্চিম দিকে। চন্দ্রগ্রহণ শেষ হবে সৌদি আরবের আলহাফিয়ার উত্তর-পূর্ব দিকে।

জ্যোতির্বিদ এফ আর সরকার জানান, এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। এটিকে পেনামব্রাল লুনার একক্লিপস বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বলা হয়। চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়বে, কিন্তু ছায়াটি খুব গাঢ় হবে না, খুব হালকা হবে।

ফলে আকাশ পুরো অন্ধকার হয়ে যাবে না। হালকা আলো কমে যাবে।পূর্ণ চন্দ্রগ্রহণ হলে ছায়াটা গাঢ় হয়। এ ধরনের গ্রহণ প্রায়ই হয়। আমরা ৭০ ভাগ দেখতে পাবো। শুক্রবার সাড়ে ১১টায় আমরা চাঁদের উপর পুরো ছায়াটি দেখতে পাবো যদি আকাশ পরিষ্কার থাকে।

এফ আর সরকার আরও জানান, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন এখই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়।

সবসময় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যায় না। তখন চাঁদের একটা অংশের উপরে ছায়া পড়ে ও শুধু সেই অংশটাই কালো দেখায়। এই ঘটনাকে বলা হয় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। চলতি বছর আরও তিনটি চন্দ্রগ্রহণ হবে। এরমধ্যে দ্বিতীয়টি ৫ জুন, পরে ৫ জুলাই ও সবশেষ চন্দ্রগ্রহণ ৩০ নভেম্বর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা