ভুতুড়ে উপাদান ইতালির পর্বতে
বিজ্ঞান

ইতালির পর্বতে ভুতুড়ে উপাদান

সান নিউজ ডেস্ক:

বিজ্ঞানীরা ইতালির এক পর্বতে ভুতুড়ে এক ধরনের উপাদানের সন্ধান পেয়েছেন। তারা বলছেন, এই উপাদান কেবল সূর্যের ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া সম্ভব।

বিজ্ঞানবিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইতালির লাকুইলা শহরের ল্যাবরেটরি নাজিওনালি দেল গ্রান সাসোর বোরেক্সিনো এক্সপেরিমেন্ট প্রকল্পের বিজ্ঞানীরা ওই শহরের কাছেই একটি পর্বতের গভীরে উপাদানটির সন্ধান পেয়েছেন।

বোরেক্সিনোর বিজ্ঞানীরা গত ২৩ জুন অনুষ্ঠিত নিউট্রিনো-২০২০ ভার্চ্যুয়াল সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দেন। তাঁরা দাবি করেন, সিএনও (কার্বন-নাইট্রোজেন-অক্সিজেন) চক্রের মাধ্যমে প্রস্তুত সূর্যের নিউট্রিনোর সন্ধান পেয়েছেন তাঁরা, যা বিশ্বে প্রথম ঘটনা।

বিজ্ঞানীদের ধারণা, ওই ভুতুড়ে উপাদানগুলো সূর্য থেকে ছুটে এসেছে। তারপর তা ইতালির পর্বতের গভীরে ঢুকে গেছে। এই উপাদানের সন্ধান সূর্যের পারমাণবিক বিক্রিয়া সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেবে। মিলানের ন্যাশনাল ইনস্টিটিউট অর নিউক্লিয়ার ফিজিকসের পদার্থবিদ জিয়াওচ্চিনো রানুচ্চি বলেন, এই উপাদানের সন্ধান পাওয়ায় সূর্যের শক্তির উৎস যে দুই প্রক্রিয়া, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা