রহস্যময়, আকাশযান, এল, কোথা, থেকে,?,
বিজ্ঞান

জাপানে অজানা আকাশযান নিয়ে রহস্য!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাপানের আকাশে এক রহস্যময় আকাশযান দেখা গিয়েছে। সেটি দেখতে বেলুনসদৃশ একটি বস্তুর মতো। সেই বেলুন সদৃশ বস্তু ঘিরে চলছে বেশ আলোচনা।

বুধবার (১৭ জুন) সকালের দিকে উত্তর জাপানের কিছু অংশে ওই বস্তুটি উড়তে দেখা যায়।

সেন্দাই শহরের লোকজন ওই বস্তুটির ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্টও দেন। কিন্তু বস্তুটি কী, তা কেউ নিশ্চিত করতে পারেননি বলে একে ‘আনআইডেন্টিফায়েড ফ্লাই অবজেক্ট’ বা ইউএফও বলা হচ্ছে। বিষয়টি খোলাসা না করায় এ নিয়ে সরকারের সমালোচনাও হচ্ছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ লিখেছেন, ‘সাদা জিনিসটি মোটেও নড়াচড়া করছে না, এটা কী জিনিস, কেউ বলতে পারবে?’ কেউ কেউ জাপানি ভাষায় হ্যাশট্যাগ ইউএফও ব্যবহার করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা এই বস্তুটি দেখে হতবাক হয়েছিল। স্থানীয় অধিবাসীদের তোলা ছবি দেখে বোঝা যায়, এটি বেলুনের মতো একটি বস্তু যাতে কাঠির সঙ্গে প্রপেলার যুক্ত করা আছে।

জাপানের আবহাওয়া সংস্থার সেন্দাই ব্যুরো এক কর্মকর্তা বৃহস্পতিবার (১৮ জুন) বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহৃত বেলুনের মতো দেখাচ্ছে বস্তুটি। তবে তা আমাদের নয়।

ওই বস্তুটির খোঁজে স্থানীয় পুলিশ হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান চালায়। তবে তারা এর কোনো হদিশ বের করতে পারেনি। অনেকেই ধারণা করেছিলেন, এটি কিউশু বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিকস বিভাগের কোনো বস্তু হতে পারে। তবে প্রকাশ্যে তা অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিভাগের সহযোগী অধ্যাপক শিনিচিরো হিগাশিনো ফুজি টিভিকে বলেছিলেন যে, ছবি দেখে বোঝা যায় বস্তুটি সৌর প্যানেল দিয়ে সজ্জিত ছিল। সম্ভবত এটি কোনো বিষয় পর্যবেক্ষণ করছিল বা বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত ছিল।

ইয়োশিহিদ সুগা বলেছেন, সরকার এই রহস্যময় বিষয় সম্পর্কে সচেতন ছিল। তবে বিদেশি সরকারের কাজ হতে পারে বা ক্ষতি ঘটাতে সক্ষম হতে পারে, এমন ধারণা উড়িয়ে দেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা