বিজ্ঞান

পৃথিবীর পৃষ্ঠের নিচে বিশাল কাঠামোর সন্ধান!

বিজ্ঞান ডেস্ক:

এই পৃথিবী আবিষ্কারে এখনও ঘাম ঝড়াচ্ছেন বিজ্ঞানীরা। ভেতরে বাইরে কি আছে, এর রহস্যই বা কি, প্রতিনিয়ত চলছে এর গবেষণা।

পৃথিবীর কেন্দ্রে কী আছে এ নিয়ে নতুন এক বিস্ময়কর খবর জানালেন গবেষকেরা। তারা বলছেন, তারা ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করে জানতে পেরেছেন যে, পৃথিবীর পৃষ্ঠের নিচে বিশাল এক কাঠামো রয়েছে।

সম্প্রতি বিজ্ঞান সাময়িকীতে গবেষণাবিষয়ক এ নিবন্ধ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞান সাময়িকী নিউ সায়েন্টিস্ট'র এক প্রতিবেদনে জানানো হয়, তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ভূমিকম্পের তরঙ্গ তথ্য পৃথিবীর পৃষ্ঠের দুই হাজার ৯০০ কিলোমিটার নিচে পৃথিবীর গলিত কোর ও শক্ত আবরণের সীমানায় দৈত্যকার কাঠামো প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির গবেষক দোয়েওন কিম এবং তার সহকর্মীরা কয়েক শত বড় ধরনের ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মার্কেসাস দ্বীপের নিচে নতুন কাঠামো পেয়েছেন।

কিম বলেছেন, কাঠামোটি অতি স্বল্প বেগ (আলট্রা লো ভেলোসিটি) অঞ্চল হিসেবে পরিচিত। এটি প্রায় এক হাজার কিলোমিটার ব্যাসের এবং ২৫ কিলোমিটার পুরু।

এ কাঠামোকে আলট্রা লো ভেলোসিটি বলার কারণ, ভূমিকম্পের তরঙ্গ ধীরগতিতে তাদের মধ্য দিয়ে যায়। তবে তারা যা তৈরি করেছে তা এখনো একটি রহস্য। কাঠামোগুলো পৃথিবীর আয়রন, নিকেল অ্যালয় কোর এবং সিলিকেট রক ম্যান্টল থেকে রাসায়নিকভাবে পৃথক হতে পারে বা বিভিন্ন তাপীয় বৈশিষ্ট্য থাকতে পারে।

গবেষক দলটি আরো জানতে পেরেছে, হাওয়াই দ্বীপপুঞ্জের নিচে আগে আবিষ্কার করা একটি ইউএলভি অঞ্চল পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি বড়।

এ ব্যাপারে গবেষক কিম বলেন, পৃথিবীর ম্যান্টল অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ। কারণ কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর কাঠামোগত বিকাশ ও পরিবর্তন ঘটেছে তা আলোকপাত করতে পারে এটি।

ইউএলভি অঞ্চলগুলো সনাক্ত করা গেলে কিছু আগ্নেয়গিরির উৎস পৃথিবীর তলদেশের নিচে রয়েছে কি না এবং পৃথিবীর নিম্ন ম্যান্টলের গঠন আরো ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা