বিজ্ঞান

বৃহস্পতির আশ্চর্য ছবি প্রকাশ!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৃহস্পতির অসাধারণ নতুন একটি ছবি প্রকাশ করেছেন জ্যোতির্বিদেরা, যেখানে গ্রহটির উষ্ণ অঞ্চলও পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এসব উষ্ণ অঞ্চলের গ্যাস দানব মেঘের নীচে লুকিয়ে থাকে।

গবেষকেরা বলছেন, ছবিটি হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপে ইনফ্রারেডের মাধ‌্যমে ধরা হয়েছিল এবং এটি গ্রহটির পৃথিবী থেকে তৈরি অন্যতম তীক্ষ্ণ পর্যবেক্ষণের চিত্র।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ছবির সর্বোচ্চ রেজুলেশন পেতে বিজ্ঞানীরা 'লাকি ইমেজিং' নামক একটি পদ্ধতি ব্যবহার করেন, যা পৃথিবীর অশান্ত পরিবেশের ব্লার ইফেক্টকে ছবি থেকে সরিয়ে দেয়। এ গবেষণার নেতৃত্বে ছিলেন বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

এই পদ্ধতিতে লক্ষ‌্যবস্তুর একাধিক এক্সপোজার নেওয়ার বিষয় থাকে। সেখান থেকে কোনো চিত্রের সেই অংশটি রাখা হয়, যেখানে ব্লার ইফেক্ট সবচেয়ে কম থাকে। এরপর সব পরিষ্কার 'লাকি শট' যখন একটি মোজাইকে রাখা হয়, তখন এমন এক স্পষ্ট রূপ প্রকাশ পায়, যা কেবল একক এক্সপোজারে সম্ভব নয়।

হাবল টেলিস্কোপের পরিচিত দৃশ্যমান আলো শনাক্তকরণের চেয়ে ইনফ্রারেড দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ‌্যের। এটি বৃহস্পতির বায়ুমণ্ডলের শীর্ষে ধোঁয়াশা এবং পাতলা মেঘের স্তর ছাড়িয়ে বিজ্ঞানীদের গ্রহের অভ্যন্তরীণ কর্মকান্ড গভীরভাবে তদন্ত করার সুযোগ করে দেয়।

গবেষকেরা এখন গ্যাসীয় গ্রহটির আবহাওয়া ব্যবস্থা কীভাবে তৈরি এবং বছরের পর বছর ধরে বয়ে চলা বিশাল ঝড়ের উৎস কোথায়, তা বোঝার চেষ্টা করছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা