বিজ্ঞান

রিয়েলমি টিভি পেয়েছে গুগলের সার্টিফিকেশন

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে করোনাভাইরাসের কারণে প্রযুক্তি শিল্পে এক ভয়াবহ স্থবিরতার সৃষ্টি হয়েছে। কিন্তু উদ্বেগজনক এ পরিস্থিতির মধ্যেও গুগল সার্টিফিকেশন পেয়েছে রিয়েলমির উদ্ভাবন রিয়েলমি টিভি।

পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু পণ্যের উদ্বোধন স্থগিত করলেও এ অবস্থার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে টেক বাজারে নতুন সব পণ্য নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছে ব্র্যান্ডটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অ্যান্ড্রয়েড টিভি গাইডের করা এক টুইট অনুসারে ‘ইকেবুকুরো’ কোডে রিয়েলমির একটি টিভি গুগল সার্টিফিকেশন পেয়েছে। এই স্মার্ট টিভিতে থাকছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস)।

ওই টুইট অনুযায়ী, টিভির সম্ভাব্য নির্মাতা চীনের দ্বিতীয় বৃহত্তম টেলিভিশন নির্মাণকারী প্রতিষ্ঠান চাংহং। এই টিভিতে এমস্টার টি-১৬ প্রসেসর থাকতে পারে বলেও জানা গেছে।

অ্যান্ড্রয়েড টিভিতে ওএস থাকায় রিয়েলমি টিভিতেও গুগল প্লে-স্টোরের সম্পূর্ণ অ্যাকসেস পাওয়া যাবে। ব্যবহার করা যাবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও ইউটিউবের মতো জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিসগুলো।

এ ছাড়া প্লে স্টোরের অসংখ্য গেমসের কালেকশনের পাশাপাশি গুগল সার্টিফাইড হওয়ায় রিয়েলমি টিভিতে রিমোটের মাধ্যমে ভয়েস সার্চ এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সুবিধাও থাকার সম্ভাবনা রয়েছে। শিগগিরই ৪৩ ইঞ্চি ও ৩২ ইঞ্চির ভ্যারিয়েন্টে মুক্তি পেতে যাচ্ছে রিয়েলমি টিভি।

এর আগে প্রযুক্তি প্রেমী তরুণদের বিপুল সাড়া পেয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রবেশ করে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্ট ফোন ব্র্যান্ড রিয়েলমি। পরবর্তী সময়ে দুটি স্মার্টফোন লঞ্চ করে।

সাফল্যের ধারাবাহিকতায় এবার তাদের নতুন সব স্মার্টফোন, ওয়্যারলেস ইয়ারফোন, স্মার্ট ব্যান্ড ও ওয়াচ, স্মার্ট টিভি, স্মার্ট স্পিকার এবং সাউন্ডবার নিয়ে আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সূত্র : ইউএনবি

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা