বিজ্ঞান

করোনার যন্ত্র আবিষ্কার করতে গিয়ে বিজ্ঞানী হাসপাতালে!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস রোধে একটি যন্ত্র তৈরি করতে গিয়ে হাসপাতালে যেতে হলো অস্ট্রেলিয়ান এক বিজ্ঞানীকে। যন্ত্রটি পরীক্ষামূলকভাবে দেখতে গিয়ে তার নাকের ভেতরে আটকে যায় দুটি চুম্বক। আর এতেই হাসপাতালে দৌঁড়াতে হয় তাকে।

বিজ্ঞানীর নাম ড. ড্যানিয়েল। তার বানানো যন্ত্রের আকার নেকলেস বা কণ্ঠহারের মতো। কেউ মুখে স্পর্শ করতে চাইলে যন্ত্রটি শব্দ করে সতর্ক করবে। কিন্তু বিজ্ঞানীর পরিকল্পনা অনুযায়ী যন্ত্রটি সাড়া দিচ্ছিল না।

বিজ্ঞানী ড. ড্যানিয়েল জানান, তার আবিষ্কারটির বেলায় উল্টো ব্যাপার ঘটেছে। যন্ত্রটি ক্রমাগত শব্দ করছিল। এটির কাছে একটি চুম্বক রাখলেই সেটি বন্ধ হত। তিনি বিপদে পড়ার বিষয়টি টের পান। এতে নিজে নিজে হাসছিলেন এবং হাল ছেড়ে দিয়েছিলেন তিনি।

এরপর কোন কিছু না ভেবে চুম্বকের টুকরোগুলো মুখের ওপর রাখতে শুরু করেন। প্রথমে কানের লতিতে, তারপর নাকের ফুটোর কাছে রাখেন। তবে দ্বিতীয় নাকের ফুটোর কাছেও একটা চুম্বক রাখার পর বিপদ ঘটলো। তখন চুম্বকের টুকরোগুলো একটা আরেকটার সঙ্গে লেগে গেল। তখন একটা চুম্বক নাকের ভেতর আটকে গেল।

তিনি আরো জানান, নাকের ভেতর আটকে থাকা চুম্ককের টুকরো বের করে আনতে অন্য চুম্বকের টুকরোর সহায়তা নেয়ার চেষ্টা করেন। কিন্তু হিতে বিপরীত হতে থাকে। শেষে আরো একটি চুম্বক নাকের ভেতরে আটকে যায়।

বিজ্ঞানী ড. ড্যানিয়েল জানান, একটি প্লায়ার্স ব্যবহার করে ভেতরের চুম্বকগুলো বের করার চেষ্টা করেন। কিন্তু ভেতরের চুম্বক দুটি প্লায়ার্সটিকে আকর্ষণ করেছিল। এতে নাকের ভেতর ব্যথা পান তিনি। কিন্তু শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালান এ বিজ্ঞানী। প্রথমে একটু ব্যথা লাগছিল। তবে খুব বেশি বিচলিত হননি। কিন্তু যখন বুঝতে পারলেন যে এই চুম্বকের টুকরোগুলো তার পক্ষে বের করা সম্ভব নয়। তখন বেশ ঘাবড়ে যান তিনি। বুদ্ধিমান বিজ্ঞানী দ্রুত মেলবোর্নের স্থানীয় হাসপাতালে যান। সেখানে তার প্রেমিকাও কর্মরত রয়েছেন। হাসপাতালে যাওয়ার পর তাকে নিয়ে হাসাহাসি হচ্ছিল।

তিনি জানান, চিকিৎসকরা সবাই তার বান্ধবীকে চিনতো। তারা সবাই হাসাহাসি করছিল। ওরা তাকে জিজ্ঞেস করছিল তুমি কি নাকের ভেতর চুম্বকের টুকরো রাখছিলে?

তবে চিকিৎসকরা শেষ পর্যন্ত চুম্বকের টুকরোগুলো নাকের ভেতর থেকে বের করে আনেন। আপাতত বিজ্ঞানী ড. ড্যানিয়েল রিয়ার্ডন তার আবিষ্কার থেকে দূরে রয়েছেন। সূত্র-বিবিসি বাংলা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা