লাইফস্টাইল

ঘরে বসে ইলিশ কাবাব!

সান নিউজ ডেস্ক:

বরাবরের মত এবারও অনেকেই হয়ত পহেলা বৈশাখে বাইরে গিয়ে পান্তা ইলিশ খাওয়ার পরিকল্পনা করেছিলেন। কেউ বা আবার ঘরেই নানা আয়োজন করার জন্য বড় বড় ইলিশ কিনে রেখে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় সব পরিকল্পনাই যেন ভেস্তে গিয়েছে। তবে ফ্রিজে রাখা ইলিশের দিকে তাকিয়ে আফসোস না করে আজই ঘরে তৈরি করে ফেলুন ইলিশ কাবাব। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন, কোন মাংসের কাবাব নয়, আস্ত ইলিশের কাবাবের রেসিপিই থাকছে আজকে আপনাদের জন্য।

তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে ইলিশ কাবাব করতে-

উপকরণঃ বড় ইলিশ ১টি, টক দই আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়া করা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ধনে ভাজা গুঁড়া ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, হলুদগুঁড়া সামান্য, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, তেল আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ।

রন্ধন প্রণালিঃ

মাছ আস্ত রেখে পেট ও মাথার ময়লা পরিষ্কার করে নিন ভালো করে। মাছ ধুয়ে পানি ঝরাতে হবে। মাছের গায়ে ছুরি দিয়ে দাগ কেটে লেবুর রস, লবণ, হলুদ দিয়ে মেখে রাখুন। বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে মাছের গায়ে লাগিয়ে ২ ঘণ্টা রেখে দিন। প্যানে তেল, ঘি গরম করে পেঁয়াজ ঘিয়ে রং করে ভেজে নিন। এবার মসলা মাখানো মাছ দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। মসলা লাল হয়ে তেলের ওপর এলে নামাতে হবে।

সার্ভিং প্লেটে নিয়ে চাইলে উপরে পেঁয়াজ বেরেস্তা কিংবা লেবু কুঁচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ কাবাব।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা