আন্তর্জাতিক
করোনা ভাইরাস

চীনের পাশাপাশি ছড়াচ্ছে অন্যান্য দেশেও

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এর ফলে আতঙ্ক তৈরে হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এরি মধ্যে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা ভাইরাস সংক্রমণের ফলে চীনে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয়শ’ ছাড়িয়েছে।

বিবিসি ও রয়টার্স জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধ করতে এর উৎস হিসেবে বিবেচিত চীনের উহান শহরের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দাদেরকে শহর না ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভাইরাসটির বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর বলছে, চীন থেকে আগত ফ্লাইটগুলোর যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে।

করোনা ভাইরাস এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি। ভাইরাসটির প্রকৃতি এবং কিভাবেই তা রোধ করা যেতে পারে সে সম্পর্কে এখনও জানতে পারেননি বিশেষজ্ঞরা। এ ভাইরাসটি ২০১৯-এনসিওভি নামেও পরিচিত। ভাইরাসটির বিভিন্ন প্রজাতি রয়েছে। এর মধ্যে মানুষের দেহে সংক্রমিত হতে পারে ৭টি ।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতিমধ্যেই গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। ফলে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এটি। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, করোনা ভাইরাস হাঁচি, কাশির মাধ্যমে একজনের দেহ থেকে আরেকজন দেহে ছড়াতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা