আন্তর্জাতিক
বিশ্বজুড়ে সতর্কতা

করোনা ভাইরাসে চীনে ৪ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক:

চীনে ভায়াবহভাবে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস ‌‘করোনা’য় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) চীন সরকার জানিয়েছে, গত ১৯ জানুয়ারি উহান শহরে চতুর্থ ব্যক্তি মারা যান। এর আগে সোমবার এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২২৩ জনে। উহান ছাড়াও বেইজিং ও সাংহাইতেও আক্রান্ত ব্যক্তি পাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে চীনে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে নজরদারি জোরালো করা হয়েছে। বুবধার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক স্বাস্থ্য সতর্কতা জারির বিষয়ে বিবেচনা করতে বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মূলেত চীনের উহান শহর থেকে ছড়াচ্ছে রহস্যময় এ ভাইরাসটি। তবে চীনের বাইরে থাইল্যান্ডে দুই জন ও জাপানে একজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া আসন্ন চান্দ্র নববর্ষ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চীন সফরের প্রস্তুতি শুরু করেছেন চীনা নাগরিকেরা। এসব মানুষের মাধ্যমে বিশ্বজুড়ে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার উহার পৌর স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, গত ১৯ জানুয়ারি চতুর্থ ব্যক্তি হিসেবে মারা যান ৮৯ বছর বয়সী এক পুরুষ। গত ১৩ জানুয়ারি থেকে তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়। এর পাঁচদিন পর তিনি হাসপাতালে ভর্তি হন।

নতুন করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে বলে সোমবার নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। এই ভাইরাসে ১৫ জন চিকিৎসাকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তারা।

নতুন ধরনের এই ভাইরাসের উৎস খুঁজতে এখনও তদন্ত চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটির প্রাথমিক উৎস প্রাণী হতে পারে। তবে চীনা কর্মকর্তাদের দাবি এই ভাইরাস ছড়ানোর সঙ্গে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা